২০২২ সালে যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রি হওয়া একক গানের তালিকায় জয়জয়কার ব্রিটিশ সঙ্গীতশিল্পীদের। বিগত ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সেরা দশটি একক গানের তালিকার সবগুলোই ব্রিটিশ সঙ্গীতশিল্পীদের দখলে।  হ্যারি স্টাইলস, এড শিরান এবং কেট বুশরা এবার তালিকা রেখেছেন নিজেদের দখলে।

অফিসিয়াল চার্ট কোম্পানি ২০২২ সালের সর্বাধিক জনপ্রিয় অ্যালবামগুলোর পাশাপাশি বছরের সর্বাধিক বিক্রিত ভিনাইল এবং ক্যাসেট রিলিজগুলোর তালিকাও প্রকাশ করেছে৷ আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর রিপোর্ট অনুসারে, অফিসিয়াল চার্টের ৫০ বছরেরও বেশি সময়কালের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্যে বছরের সেরা ১০টি এককের সবই ব্রিটিশ শিল্পীদের দখলে।