সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে গেলেও বইয়ের পুরো সেট আগামী দুই সপ্তাহের মধ্যেই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় যুব গেমস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
এ ছাড়াও নতুন পাঠ্যবইয়ের কাগজ নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা ঠিক নয় বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। কারণ হিসেবে তিনি বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে কাগজের সঙ্কট ছিল।

0 Comments